
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান প্যারা গেমস সামনে রেখে জোর প্র¯‘তি নি”েছ বাংলাশে। ছয়টি ইভেন্টে অংশগ্রহণের পরিকল্পনা নিয়ে অনুশীলন চালিয়ে যা”েছন েেশর প্যারা অ্যাথলেটরা। এরই মধ্যে গতকাল শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। এ সময় প্যারা খেলাধুলার উন্নয়ন ও কাঠামোগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
প্যারা অ্যাথলেটরে ক্যাম্প পরিদর্শন শেষে ইসরাফিল খসরু বলেন, ‘ক্রিকেটের বাইরে শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারদের কার্যক্রমসহ প্যারা খেলাধুলার উন্নয়নে বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কাঠামোগত সহযোগিতার বিষয়েও কথা হয়েছে। সব ফেডারেশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একযোগে কাজ করলে প্যারা খেলাধুলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’ এনপিসির সভাপতি নাসিরুল ইসলাম বলেন, ‘এবারের এশিয়ান প্যারা গেমসে বাংলােেশর বিশেষ লক্ষ্য রয়েছে বোচিয়া, অ্যাথলেটিক্স, আর্চারি ও সাঁতারে। অ্যাথলেটিকসে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় বিশ্ব র্যাঙ্কিংয়ে অব¯’ান করছেন। সাঁতারেও সাম্প্রতিক এশিয়ান ইয়ুথ গেমসের সাফল্য থেকে এশিয়ান প্যারা গেমসেও পদক জয়ের আত্মবিশ্বাস পা”িছ আমরা।’ এ সময় সহসভাপতি সানোয়ার হোসেনসহ অন্যরা উপ¯ি’ত ছিলেন।
এদিকে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণ ও ব্রোঞ্জপদক জয়ী সাঁতারু মো. শহিদুল্লাহ বলেন, ‘জাপানে সিনিয়র পর্যায়ের আসরে এবার আমারে মূল লক্ষ্য স্বর্ণপদক জয়।’ নতুন কমিটি, কোচ ও সংশ্লিষ্টরা অনুশীলনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা েি”ছন বলেও জানান তিনি।
প্যারা আর্চার জুমা আক্তার বলেন, ‘এবারের এশিয়ান প্যারা গেমসের আর্চারিতে শেকে পদক এনে েিত চাই।’ সব মিলিয়ে জাপানের মঞ্চে নিজেরে সামর্থ্যরে সর্বো”চটা েিয় বাংলাদেশের জন্য পদক এনে দেওয়াই এখন প্যারা অ্যাথলেটদের প্রধান লক্ষ্য।
ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলােেশর (এনপিসি) মহাসচিব ড. মারুফ আহমে মৃুল বলেন, ‘পদক জয়ের লক্ষ্যে এশিয়ান প্যারা গেমসের ছয়টি ইভেন্টে অংশ নিতে প্রাথমিকভাবে খেলোয়াড়দের তালিকা পাঠানো হয়েছে এবং চূড়ান্ত প্রক্রিয়া চলছে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা নিজেদের সর্বো”চটা েিয় প্র¯‘তি নি”েছন।’