ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ফিরলেন আমিরুল

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ফিরলেন আমিরুল

জাতীয় দলের ম্যানেজার পদ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভেতরে চলা আলোচনা ও চাপের অবসান ঘটেছে| ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু| তবে আগের ম্যানেজার আমের খানকে পুরোপুরি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়নি| তাকে দেওয়া হয়েছে টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব| ফলে জাতীয় দলের ব্যবস্থাপনায় নতুন দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে সমাধান হলো ম্যানেজার ইস্যুর| সর্বশেষ ২০১৫ সালের কেরালা সাফে পুরুষ জাতীয় দলের ম্যানেজার ছিলেন আমিরুল ইসলাম| এরপর তিনি নারী জাতীয় দলের ম্যানেজার হিসেবে দীর্ঘ ১০ বছর (২০১৫-'২৫) দায়িত্ব পালন করেছেন| দীর্ঘ ১১ বছর পর আবারও পুরুষ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ফিরলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সংগঠক| রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্ব বণ্টনের বিষয়টি জানিয়েছে বাফুফে| বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য মো. ইকবাল হোসেন| ম্যানেজারের দায়িত্বে থাকবেন আমিরুল ইসলাম| আর টিম কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন জাতীয় দল কমিটির সদস্য আমের খান|

গত ২৮ আগস্ট জাতীয় দল কমিটির সভায় ম্যানেজার পদ নিয়ে একাধিক নির্বাহী সদস্য আগ্রহ প্রকাশ করেছিলেন| ওই সভায় আমিরুল ইসলামও ম্যানেজারের দায়িত্ব পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত