ঢাকা সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হ্যাটট্রিকে মেসির জবাব

হ্যাটট্রিকে মেসির জবাব

দল যখন পাঁচ ম্যাচ ধরে জয়ের দেখা পাচ্ছে না, তখন সবচেয়ে বড় তারকার কাছ থেকেই আসে জবাব| ইন্টার মায়ামির ক্ষেত্রেও সেটিই হলো| আর সেই জবাবটা লিওনেল মেসি দিলেন এতটাই জোরালোভাবে যে, ম্যাচ শেষে হিসাব দাঁড়াল-মেসি চার, মায়ামি সাত! সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে ঘরের মাঠে ৭-১ গোলের বিশাল জয় পেয়েছে মায়ামি| আর এই জয়ের প্রায় পুরো গল্পজুড়েই মেসি| চার গোল করেছেন, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি| ৩৯ বছর বয়সেও আর্জেন্টাইন মহাতারকার পারফরম্যান্সে যেন বয়সের কোনো ছাপই নেই|

গতকাল রোববার ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে প্রথমার্ধে মেসি ছিলেন দলের প্রয়োজনের মুহূর্তের মানুষ| কাসেমিরোর গোলে ২০ মিনিটে এগিয়ে যাওয়ার পর ৩৭ মিনিটে সমতায় ফেরে মন্ট্রিয়েল| ঠিক তখনই সামনে এলেন মেসি| ৪০ মিনিটে ফ্রি-কিক|

দূরত্ব খুব বেশি নয়, কিন্তু জায়গাটা ছিল মেসির| নিচু ও বাঁকানো শটে গোলরক্ষককে বিভ্রান্ত করে বল পাঠালেন জালে| মায়ামি আবার এগিয়ে গেল ২-১| দ্বিতীয়ার্ধে অবশ্য মেসির গতি আরও বাড়ল| ৫২ মিনিটে বল নিয়ে ঢুকে পড়লেন একাধিক ডিফেন্ডারের ভেতর দিয়ে| প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে নিচু শটে করলেন নিজের দ্বিতীয় গোল| এরপর কিছু সময় গোলের বাইরে থাকলেও ম্যাচ থেকে মেসি একেবারেই বাইরে ছিলেন না|

৮০ মিনিটে তার পাসেই গোল করলেন লুইস সুয়ারেজ| সতীর্থকে গোল করানোর পর নিজের হ্যাটট্রিকের পালা মেসির! ৮৩ মিনিটে রদ্রিগো দে পলের পাস ধরে এগিয়ে এলেন| সামনে গোলরক্ষক থমাস গিলিয়ের|

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত