ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্বকাপ জয়ের পর ক্লাব ফুটবলে ফিরে যেন নিজের ছন্দটা ঠিক খুঁজে পাচ্ছিলেন না লামিনে ইয়ামাল। নতুন মৌসুমের শুরুতে তাই তাকে ঘিরে প্রত্যাশার সঙ্গে পারফরম্যান্সের একটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে গত সোমবার রাতে সেই দূরত্ব মুছে গেল। রায়ো ভায়েকানোর বিপক্ষে জোড়া গোল করে পুরনো ইয়ামালকে ফিরে পাওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি গড়লেন এক ইতিহাসও। লা লিগার ম্যাচে বার্সেলোনা জিতেছে ৫-২ গোলে। জয়ের রাতে ইয়ামাল ছাড়াও জোড়া গোল করেছেন রাফিনহা, আর একটি গোল এসেছে আত্মঘাতী থেকে। তবে ম্যাচের আলোটা সবচেয়ে বেশি কেড়ে নিয়েছেন ইয়ামালই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত