ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাটিংয়ে মনোযোগী হতে চান জ্যোতি

ব্যাটিংয়ে মনোযোগী হতে চান জ্যোতি

জাতীয় দলের অধিনায়কত্ব সবসময়ই গর্বের। তবে কখনো কখনো সেই নেতৃত্ব হয়ে ওঠে বাড়তি দায়িত্বের প্রতীক। দল হারলে কিংবা খারাপ করলে পুরটিা দায় এসে যায় নিজের কাঁধে! বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ক্ষেত্রেও কি তেমনটাই হয়েছে? এশিয়ান গেমসের পর হঠাৎ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর প্রশ্নটা সামনে এসেছিল জোরালোভাবেই। বিশেষ করে এর আগে নারী এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত ফল না পাওয়া, ভারতের বিপক্ষে বড় হার, নেতৃত্বের ধরন নিয়ে আলোচনা এবং সতীর্থদের অভিযোগ-সব মিলিয়ে জ্যোতির সিদ্ধান্তকে অনেকেই দেখছিলেন অভিমান কিংবা সমালোচনার প্রতিক্রিয়া হিসেবে! কিন্তু জ্যোতি নিজেই সেই ব্যাখ্যা সরিয়ে দিয়েছেন। তার কাছে নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কোনো অভিমান থেকে নেওয়া নয়। বরং নেতৃত্বের দায়িত্ব থেকে কিছুটা সরে গিয়ে নিজের মূল কাজ ব্যাটিং ও ক্রিকেট নিয়ে আরও বেশি মনোযোগী হতে চান তিনি। অভিমান থেকে নেতৃত্ব ছাড়ছেন কি না, এমন প্রশ্নে আজ ভারতের কাছে হেরে জ্যোতির উত্তর ছিল, 'না, না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত