
নারী এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও বাংলাদেশ নারী ক্রিকেট দল ব্যর্থতা নিয়ে ফিরছে। গত আসরে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেও নিগার সুলতানা জ্যোতির দল টুর্নামেন্ট শেষ করেছে শূন্য হাতে। পাকিস্তানের বিপক্ষে ১৪৫ রান তাড়া করতে গিয়ে ৩১ রানে হেরেছে বাংলাদেশ। এমন হারের পর নারী ক্রিকেট দল সমালোচনার মুখে পড়েছে। সর্বশেষ এশিয়া কাপের পরই বাংলাদেশ নারী দলের একাধিক দায়িত্বে পরিবর্তনের গুঞ্জন উঠেছিল। এশিয়ান গেমসের পর সেই হাওয়া জোরালো হয়েছে। প্রধান কোচ সারোয়ার ইমরানের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি অক্টোবরে শেষ হচ্ছে। ফলে কোচের চুক্তি নবায়ন না হওয়া এবং অধিনায়কের পরিবর্তন সাধারণ প্রক্রিয়ারই অংশ। এদিকে, টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে জ্যোতি গত সপ্তাহে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সেটা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি নাু হারের পর এমন প্রশ্ন করা হয় প্রধান উত্তরে কোচ সারোয়ার ইমরানকে। জবাবে তিনি বলেন, 'টুর্নামেন্ট চলাকালীন এটা হতে পারে না।