ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্টের স্বস্তি

বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্টের স্বস্তি

এশিয়ান গেমসে প্রথমবার নারী হকিতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ। শুরুতে এগিয়ে যাওয়ার পর ১-৩ গোলে পিছিয়ে পড়েছিল দল। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনে কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র। আর তাতেই এশিয়ান গেমসে নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট। গতকাল শুক্রবার কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য ছিল স্বপ্নের মতো। বাঁশি বাজার ১ মিনিট ১১ সেকেন্ডের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে গোল করেন আইরিন রিয়া। প্রথম কোয়ার্টারে আর গোল হয়নি। ১-০ লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য ম্যাচের চিত্র পাল্টে যায়। ২১ মিনিটে ফিল্ড গোল করে সমতায় ফেরে কাজাখস্তান। ১-১ স্কোরলাইন নিয়েই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর আরও চাপে পড়ে বাংলাদেশ। লোভানোভার গোলে প্রথমবার পিছিয়ে যায় দল। ৩৭ মিনিটে একই খেলোয়াড় নিজের তৃতীয় গোলটি করে ব্যবধান বাড়ান। বাংলাদেশ তখন ১-৩ গোলে পিছিয়ে। সেখান থেকেই শুরু প্রত্যাবর্তনের গল্প! লোভানোর হ্যাটট্রিকের কয়েক মিনিট পর কনা আক্তারের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। ৩-২। ম্যাচে তখনও বাকি শেষ কোয়ার্টার। সেই শেষ কোয়ার্টারেই আসে সমতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত