ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শরীরগঠন ফেডারেশনের নতুন সভাপতি ডন, সম্পাদক নয়ন

শরীরগঠন ফেডারেশনের নতুন সভাপতি ডন, সম্পাদক নয়ন

ব্যাডমিন্টন ফেডারেশনের পর এবার বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের নেতৃত্বে ক্রীড়া সংগঠক হাবিব উল্লাহ ডন। সম্প্রতি জাতীয় ক্রীড়া ফরিষদ এই ফেডারেশনে নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটি দিয়েছে। এর আগে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন ডন। নতুন কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন রাসেদুর রহমান নয়ন। কমিটিতে ছয়জন সহসভাপতি, দুজন যুগ্ম সম্পাদক খালেদ আবদুল্লাহ ও নুরুল ইসলাম খান নাইম ও একজন কোষাধ্যক্ষ এবং ১৮ জন সদস্য রয়েছেন। দায়িত্ব পেয়ে দেশের শরীরগঠন খেলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন নতুন সভাপতি। বডিবিল্ডিং অঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতির কথা উল্লেখ করে তিনি জানান, ফেডারেশনের মানোন্নয়ন এবং দেশজুড়ে এই খেলার প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। হাবিব উল্লাহ ডন বলেন, 'বডিবিল্ডিং আমার কাছে নতুন নয়, এই কমিউনিটির সঙ্গে আমি সুপরিচিত। ফেডারেশনের মানোন্নয়ন ও ভালো কাজের জন্য যে পদক্ষেপ প্রয়োজন, তা গ্রহণ করতে চাই। দেশব্যাপী বডিবিল্ডিংকে ছড়িয়ে দেওয়া আমার অন্যতম লক্ষ্য।' জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। ফলে দায়িত্ব গ্রহণের পর ফেডারেশনের কার্যক্রম সচল করার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিতে হবে নতুন নেতৃত্বকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত