ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্রথমবার জাতীয় দলে বেলিংহ্যামের ছোট ভাই

প্রথমবার জাতীয় দলে বেলিংহ্যামের ছোট ভাই

বরুশিয়া ডর্টমুন্ড ও ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংলিশ তারকা ফুটবলার জুড বেলিংহ্যামের ছোট ভাই জোব বেলিংহ্যাম।

প্রথমবারের মতো ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেয়েছেন এই মিডফিল্ডার। চলতি মাসে নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। এই দুই ম্যাচের জন্য কোচ টমাস টুখেলের শুক্রবার ঘোষিত দলে জায়গা হয়নি চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার কোল পামারের।

পেশির চোটের কারণে গত সেপ্টেম্বর জাতীয় দল থেকে নাম সরিয়ে নেন ২৪ বছর বয়সি পামার। এবার দলেই জায়গা হলো না চলতি মৌসুমে চেলসির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে পাঁচটি গোল ও তিনটি অ্যাসিস্ট করা এই ফুটবলারের।

নতুন মুখ জোব বেলিংহ্যাম ২০২৫ সালের গ্রীষ্মে সান্ডারল্যান্ড থেকে ডর্টমুন্ডে যোগ দেন। চলতি মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে মাঠে নামেন তিনি। যার মধ্যে ১০টিতেই ছিলেন শুরুর একাদশে। আর ১২ ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেছেন ২১ বছর বয়সি এই ফুটবলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত