ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজন করতে চায় বিসিবি

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে আয়োজন করতে চায় বিসিবি

ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০৩১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচি অনুযায়ী গ্রুপ পর্বের কিছু ম্যাচ বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এর পাশাপাশি অন্তত একটি সেমিফাইনাল ম্যাচও দেশের মাটিতে আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তামিম ইকবাল বলেন, ২০৩১ বিশ্বকাপ ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে, এটি আগে থেকেই নির্ধারিত ছিল। এখানে আমার কিংবা আমার বোর্ডের কোনো কৃতিত্ব নেই। তবে আমি ব্যক্তিগতভাবে ও বোর্ডের পক্ষ থেকে চেষ্টা করছি, টুর্নামেন্টের অন্তত একটি সেমিফাইনাল যেন বাংলাদেশে আয়োজন করা যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত