ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

রেকর্ড ভাঙাই যেন ১৭ বছরের সুলিভানের নেশা

রেকর্ড ভাঙাই যেন ১৭ বছরের সুলিভানের নেশা

বয়স তার মাত্র ১৭। অথচ মাঠের পারফরম্যান্সে ছাপিয়ে যাচ্ছেন অভিজ্ঞদেরও। একের পর এক রেকর্ড ভেঙে যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের আলাদা পরিচয় তৈরি করছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। এবার মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে গড়লেন নতুন ইতিহাস! ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডারের অর্জন শুধু একটি ব্যক্তিগত পুরস্কারে সীমাবদ্ধ নয়। এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এই স্বীকৃতি পাওয়ার কীর্তিও এখন তার দখলে। ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতেছেন সুলিভান। এর আগে রেকর্ডটি ছিল রিকার্ডো পেপির। ২০২১ সালে ১৮ বছর ৩১৩ দিন বয়সে বর্ষসেরা তরুণ খেলোয়াড় হয়েছিলেন তিনি। পাঁচ বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে দিলেন বাংলাদেশি শিকড়ের এই তরুণ। সুলিভানের শ্রেষ্ঠত্বের প্রমাণ মিলেছে ভোটের ব্যবধানেও। ফিলাডেলফিয়া ইউনিয়নের কারিগরি বিভাগের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। মোট ভোটের ৬৫.০৫ শতাংশ পেয়েছেন এই তরুণ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল পেয়েছেন মাত্র ১০.৯৮ শতাংশ। একই ক্লাবের আদি মেহমেতি ৫.৯৮ শতাংশ ভোট নিয়ে হয়েছেন তৃতীয়। এই স্বীকৃতি ফিলাডেলফিয়া ইউনিয়নের জন্যও বিশেষ। ক্লাবটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এমএলএসের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সুলিভান। তবে তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় যুক্তি হয়ে আছে মাঠের পরিসংখ্যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত