ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আল্লাহর ৯৯ নাম ও তার ফজিলত

আল্লাহর ৯৯ নাম ও তার ফজিলত

মানুষ তার রবকে যত বেশি চেনে, তার ইমান তত দৃঢ় হয়, ভালোবাসা তত গভীর হয়, আমল তত নিখুঁত হয়। আল্লাহর পরিচয় জানার সর্বোত্তম উপায় হলো তাঁর সুন্দর নাম ও গুণাবলি জানা। কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, 'আল্লাহরই সবচেয়ে সুন্দর নামসমূহ রয়েছে। সুতরাং তোমরা তাঁকে সে নামগুলোর মাধ্যমে ডাকো।' (সুরা আরাফ : ১৮০)।হাদিসে এসেছে, 'আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে। যে এগুলো মুখস্থ করে, বুঝে ও আমল করে, সে জান্নাতে প্রবেশ করবে।' (বোখারি : ২৭৩৬)। এ থেকে বোঝা যায়, আল্লাহর নামগুলো জানা, সেগুলো দিয়ে দোয়া করা ও জীবনে প্রয়োগ করা হলো ঈমানের গুরুত্বপূর্ণ অংশ।

আল্লাহর ৯৯ নামের তালিকা

১. আল্লাহ—উপাসনার একমাত্র যোগ্য, ২. আর-রহমান—অসীম দয়ালু, ৩. আর-রহিম—পরম করুণাময়, ৪. আল-মালিক—জগতের একচ্ছত্র মালিক, ৫. আল-কুদ্দুস—পরম পবিত্র, ৬. আস-সালাম—শান্তি ও নিরাপত্তার উৎস, ৭. আল-মুমিন—নিরাপত্তা দানকারী, ৮. আল-মুহাইমিন—অভিভাবক ও রক্ষক, ৯. আল-আজিজ—পরাক্রমশালী, ১০. আল-জাব্বার—ইচ্ছামতো সবকিছু নিয়ন্ত্রণকারী, ১১. আল-মুতাকাব্বির—মহিমাময়, ১২. আল-খালিক—স্রষ্টা, ১৩. আল-বারি—নিখুঁতভাবে সৃষ্টিকারী, ১৪. আল-মুসাওয়ির—আকৃতি দানকারী, ১৫. আল-গফ্ফার—অপরাধ ক্ষমাকারী, ১৬. আল-কাহহার—প্রভাবশালী, ১৭. আল-ওয়াহ্?হাব—সীমাহীন দানশীল, ১৮. আর-রাজজাক—রিজিকদাতা, ১৯. আল-ফাত্তাহ—উন্মোচনকারী, ২০. আল-আলিম—সর্বজ্ঞ, ২১. আল-কাবিদ—সংযমকারী, ২২. আল-বাসিত—প্রাচুর্যদানকারী, ২৩. আল-খাফিদ—মর্যাদা হ্রাসকারী, ২৪. আর-রাফি—মর্যাদা উন্নীতকারী, ২৫. আল-মুইজ্জ—সম্মান দানকারী, ২৬. আল-মুজিল্ল—অপমান দানকারী, ২৭. আস-সামি—সর্বশ্রোতা, ২৮. আল-বাসির—সর্বদ্রষ্টা, ২৯. আল-হাকাম—বিচারক, ৩০. আল-আদল—ন্যায়পরায়ণ, ৩১. আল-লতিফ—সূক্ষ্মদর্শী ও সদয়, ৩২. আল-খবির—সব বিষয়ে অবহিত, ৩৩. আল-হালিম—সহনশীল, ৩৪. আল-আজিম—মহান, ৩৫. আল-গফুর—ক্ষমাশীল, ৩৬. আশ-শাকুর—কৃতজ্ঞতা গ্রহণকারী, ৩৭. আল-আলি—সর্বোচ্চ, ৩৮. আল-কবির—মহত্তম, ৩৯. আল-হাফিজ—সংরক্ষণকারী, ৪০. আল-মুকিত— জীবিকার যোগানদাতা, ৪১. আল-হাসিব—হিসাব গ্রহণকারী, ৪২. আল-জলিল—গৌরবময়, ৪৩. আল-করিম—উদারদাতা, ৪৪. আর-রকিব—তত্ত্বাবধায়ক, ৪৫. আল-মুজিব—সাড়া দানকারী, ৪৬. আল-ওয়াসি—সীমাহীন, ৪৭. আল-হাকিম—প্রজ্ঞাময়, ৪৮. আল-ওয়াদুদ—প্রেমময়, ৪৯. আল-মাজিদ—মহিমান্বিত, ৫০. আল-বাস— পুনরুত্থানকারী, ৫১. আশ-শাহিদ—সাক্ষী, ৫২. আল-হাক্ক—পরম সত্য, ৫৩. আল-ওকিল—ভরসাযোগ্য, ৫৪. আল-কাওই—শক্তিশালী, ৫৫. আল-মাতিন—দৃঢ়শক্তিধর, ৫৬. আল-ওয়ালি—সাহায্যকারী অভিভাবক, ৫৭. আল-হামিদ—প্রশংসার অধিকারী, ৫৮. আল-মুহসি—গণনাকারী, ৫৯. আল-মুবদি—সৃষ্টির সূচনা দানকারী, ৬০. আল-মুইদ—পুনরায় সৃষ্টি দানকারী, ৬১. আল-মুহই—জীবনদাতা, ৬২. আল-মুমিত—মৃত্যুদাতা, ৬৩. আল-হাইয়ু—চিরঞ্জীব, ৬৪. আল-কাইয়ুম—ধারক ও পালনকর্তা, ৬৫. আল-ওয়াজিদ—সন্ধানকারী, ৬৬. আল-মাজিদ—মহিমান্বিত, ৬৭. আল-ওয়াহিদ—একক, ৬৮. আস-সামাদ—অমুখাপেক্ষী, ৬৯. আল-কাদির—সর্বশক্তিমান, ৭০. আল-মুকতাদির—নিয়ন্ত্রণকারী, ৭১. আল-মুকাদ্দিম—অগ্রগামীকারী, ৭২. আল-মুআখখির—পশ্চাদপসারক, ৭৩. আল-আউয়াল—সবার আগে, ৭৪. আল-আখির—সবার পরে, ৭৫. আজ-জাহির—প্রকাশ্য, ৭৬. আল-বাতিন—অদৃশ্য, ৭৭. আল-ওয়ালি—অভিভাবক, ৭৮. আল-মুতাআলি—মর্যাদাবান, ৭৯. আল-বা?রর—কল্যাণকারী, ৮০. আত-তাওয়াব—তওবা গ্রহণকারী, ৮১. আল-মুনতাকিম—প্রতিশোধ গ্রহণকারী, ৮২. আল-আফু—ক্ষমাশীল, ৮৩. আর-রউফ—দয়ালু, ৮৪. মালিকুল মুলক—সবকিছুর মালিক, ৮৫. জুল জালালি ওয়াল ইকরাম—মহিমা ও সম্মানের অধিকারী, ৮৬. আল-মুকসিত—ন্যায়বিচারকারী, ৮৭. আল-জামি—একত্রকারী, ৮৮. আল-গানি—অমুখাপেক্ষী, ৮৯. আল-মুগনি—সম্পদদাতা, ৯০. আল-মানি—বাধাদানকারী, ৯১. আদ-দার—ক্ষতিসাধনকারী, ৯২. আন-নাফি—উপকার দানকারী, ৯৩. আন-নুর—আলো, ৯৪. আল-হাদি—পথপ্রদর্শক, ৯৫. আল-বাদি—অভিনব স্রষ্টা, ৯৬. আল-বাকি—চিরস্থায়ী, ৯৭. আল-ওয়ারিস—উত্তরাধিকারী, ৯৮. আর-রশিদ —দিশাদাতা, ৯৯. আস-সবুর—ধৈর্যশীল।

আল্লাহর নামের ফজিলত

আল্লাহর নাম দ্বারা দোয়া কবুল হয় : 'সবচেয়ে সুন্দর নাম আল্লাহরই। তাই সে নামগুলো দিয়ে তাঁকে ডাকো।' (সুরা আরাফ : ১৮০)।

আল্লাহর নাম মুখস্থ ও বোঝা জান্নাতের পথ : 'যে ব্যক্তি আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ রাখবে ও বুঝবে, সে জান্নাতে প্রবেশ করবে।' (মুসলিম : ২৬৭৭)।

আল্লাহর নাম জীবনে প্রভাব ফেলে : ইমাম ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন, 'আল্লাহর নামগুলো শুধু মুখস্থ রাখার জন্য নয়, বরং সেগুলো মানুষকে আল্লাহর মহিমা ও গুণাবলির প্রতি জাগ্রত করে।' (ইবনুল কাইয়িম, আল-নুনিয়া, ২/৯১, দারুস সালাম, রিয়াদ, ২০০৫)।

আল্লাহর সুন্দর নামগুলো হলো ইমানের রশ্মি, হৃদয়ের প্রশান্তি এবং দোয়ার চাবিকাঠি। মুসলমানের উচিত এই নামগুলো মুখস্থ করা, দোয়া-ইবাদতে ব্যবহার করা এবং জীবনে প্রতিফলিত করা। যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর নামগুলো জানবে ও মানবে, তার ইমান হবে দৃঢ়, আমল হবে খাঁটি, আর জীবন হবে প্রশান্তির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত