ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুলাডুলিতে দিনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ-গণস্বাক্ষর

মুলাডুলিতে দিনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ-গণস্বাক্ষর

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশনে দিনের বেলায় একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

শনিবার (২৬ জুলাই) দুপুরে স্টেশন চত্বরে পাঠক শিল্প সাহিত্য ও সামাজিক পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ চঞ্চল মাহমুদ। বক্তব্য রাখেন মুলাডুলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহানাজ পারভীন মাহফুজা, মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান, বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ময়েজ, সাধারণ সম্পাদক কৃষক আব্দুল জলিল কিতাব মণ্ডল, কাঁচামাল আড়তের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবু দেওয়ান, সংগঠনের উপদেষ্টা ফিরোজুল হক, সাহিত্যিক আব্দুল লতিফ জোয়াদ্দার, বড়াইগ্রাম স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব শাহিন খলিফা প্রমুখ।

বক্তারা বলেন, মুলাডুলির মতো জনবহুল ও বাণিজ্যিক এলাকায় দিনের বেলায় অন্তত একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি থাকা অত্যন্ত প্রয়োজন। এতে জনসাধারণের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে।

এ বিষয়ে পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, ‘বিক্ষোভের খবর পেয়েছি। তবে এখনো রেলওয়ে কর্তৃপক্ষকে এই বিষয়ে কোনো অফিসিয়াল আবেদন জানানো হয়নি। লিখিতভাবে জানানো হলে কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নেবে।’

বিক্ষোভ-গণস্বাক্ষর,যাত্রাবিরতির দাবি,আন্তঃনগর ট্রেন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত