ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ হারেজ শেখের (৬৫) মৃত্যু হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের আলোকদিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হারেজ একই এলাকার চর দীঘলকান্দি গ্রামের মৃত গোলাম আলী শেখের ছেলে।

জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার দুপুরে উল্লেখিত স্থানে রেল ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিল ওই বৃদ্ধ। এ সময় চিলাহাটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ট্রেন,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত