ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষায় কালিগঞ্জে সেনা মহড়া

নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষায় কালিগঞ্জে সেনা মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার চারটি স্থানে সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) সম্পন্ন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ে একটি সুসজ্জিত মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় ভোটকেন্দ্রে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল দেখান সেনাসদস্যরা।

সাতক্ষীরা ৩৭ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাভিদ হাসান জানান, ড্রোন, বডি ওর্ন ক্যামেরা ও সুরক্ষা অ্যাপসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি ও অভিযানিক কার্যক্রম পরিচালনা করা হবে।

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কালিগঞ্জে সেনা মহড়া,আইনশৃঙ্খলা রক্ষা,নির্বাচন ও গণভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত