ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুর সদর-৩ আসনে ইউরোপ ও স্পেন বিএনপির গণসংযোগ

রংপুর সদর-৩ আসনে ইউরোপ ও স্পেন বিএনপির গণসংযোগ

রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর পক্ষে মহানগরীতে গণসংযোগ করেছে ইউরোপ ও স্পেন বিএনপি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকায় তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এরপর তারা মহানগরীর ২০ নং ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউরোপ বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার হোসেন শেখ ও স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জাকিরুল ইসলাম জাকির। এসময় শরীয়তপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান হাসান সহ ইউরোপ ও স্পেন বিএনপি এবং স্থানীয় বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় ইউরোপ বিএনপি নেতা সরোয়ার হোসেন শেখ বলেন, সারাদেশে বিএনপি ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। রংপুরে এসেও ধানের শীষের গণজোয়ার দেখলাম। ইনশাআল্লাহ রংপুরের জনগণ এবার পরিবর্তনের জন্য তাদের প্রিয় মার্কা ধানের শীষকে বেঁচে নেবে। এই আসনে ধানের শীষের প্রার্থী সামসুজ্জামান সামুকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাবে।

স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির বলেন, গত ৩০ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় আবারও প্রমাণ হয়েছে রংপুর বিএনপির ঘাঁটি। এখানে অন্য মার্কা অচল। শতভাগ আশাবাদী ১২ তারিখ রংপুরের জনগণ আর ভুল করবে না। রংপুরবাসী বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করবে।

রংপুর সদর-৩,ইউরোপ,স্পেন বিএনপি,গণসংযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত