
সিরাজগঞ্জে অন্যরকম পরিবেশে (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফুলের চাহিদা থাকলেও দাম বেশি। এতে বসন্তের ফুল প্রেমিদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এরপরেও ফুলের দোকানে দিনভর তরুণ তরুণীসহ নানা বয়সীদের ভিড় জমে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ ভালবাসা দিবস ও বসন্ত উৎসব উপলক্ষে শুক্রবার বিকেল থেকে শনিবার দিনভর জেলা উপজেলা শহরের বিভিন্ন স্থানে ফুল বিক্রি হচ্ছে। এসব ফুল ঘরগুলোতে তরুণ তরুণীদের ভিড়ও জমে উঠেছে। বিশেষ করে জেলা শহরের কলেজ রোডে ফুলের দোকানগুলোতে এ ভিড় চোখে পড়ার মতো। এসব এলাকার ফুল ঘরগুলোতে রিমেন্ডেরা গোলাপ বিক্রি হচ্ছে প্রতি পিস ২৫/৩০ টাকা, জারবেরা ২০/২৫ টাকা, রজনীগন্ধা ১৫/২০ টাকা, ক্যাপ গোলাপ ৩০/৪০ টাকা, চায়না গোলাপ ৩০ টাকা, গ্লাডিওলাস ৩০/৩৫ টাকা, হাত তোরা ৭০ টাকা, চন্দ্রমলিকা প্রতি পিচ ৫/১০ টাকা, গাদা প্রতি হাজার ৩০০/৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
এমনকি ফুল প্রেমিক ও প্রেমিক প্রেমিকারা একে অপরকে বিভিন্ন রকমের ফুল বিনিময় করছে। এ ফুল বিনিময়ে সেলফিও তুলছে তারা এবং নানা রঙের বাহারি শাড়ী পড়ে চুলের খোঁপাসহ শরীরের বিভিন্ন অঙ্গে ফুলের তোরা লাগিয়ে জোট বেঁধে চলাচল করতেও দেখা গেছে।
এ বিষয়ে শহরের কলেজ রোডের ফুল ব্যবসায়ী রতনসহ অনেক ফুল ব্যবসায়ী জানান, এবার নির্বাচন পরবর্তীতে বিশ্ব ভালোবাসা দিবসে ফুল বিক্রি কিছুটা কম হয়েছে এবং ফুল ক্রয়ে দাম ও খরচ বেশি হয়েছে। এ কারণে ফুলের দামও কিছুটা বেড়েছে। তবে এবার জেলায় প্রায় কোটি টাকার ফুল বিক্রি হতে পারে।
এদিকে এ ভালবাসা দিবস ঘিরে প্রেমিক প্রেমিকা ও যুবক যুবতীসহ বিভিন্ন শ্রেণির মানুষ দিনভর যমুনা নদীর তীরে হার্ডপয়েন্ট, রাসেল পার্ক, চায়না বাঁধ, ইকোপার্ক, কাদাই পার্ক, চড়ুই মড়ই পার্কসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান এখন প্রেম নগরে পরিণত হয়েছে। শিক্ষার্থীসহ তরুণ তরুণীরা একে অপরকে ফুল বিনিময় করে তারা ভালোবাসার সেলফিও তুলছে। আর এ ভালবাসা গভীর থাকার প্রতিশ্রুতিতে পড়ন্ত বিকেলে এ দিনকে সাক্ষীও করছে তারা।