ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩

বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩

বোয়ালখালী উপজেলা প্রশাসন উপজেলার ননাইমার ঘাট ও শাকপুরা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে।

গতকাল সোমবার (৯ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

অভিযান চলাকালে ইয়াবা সেবনরত অবস্থায় অসংলগ্ন আচরণ করার অপরাধে ৩ জন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মোট ৩টি মামলা দায়ের করা হয়।

আদালতের মাধ্যমে প্রত্যেককে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ (তিনশত) টাকা করে জরিমানা প্রদান করা হয়।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আটক ৩,মাদকবিরোধী অভিযান,বোয়ালখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত