ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

৯০০ অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

৯০০ অসহায় পরিবারের মাঝে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১১ নম্বর ইব্রাহিমপুর ইউনিয়নে ৯০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. বাদশা মিয়ার উদ্যোগে এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

বুধবার (১৮ মার্চ) ইব্রাহিমপুর ইউনিয়নের টেকের বাজার এলাকায় ৯টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সেমাই, চিনি, পোলাও চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মাঝে আনন্দের ছোঁয়া ছড়িয়ে পড়ে।

জানা গেছে, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপির নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় মো. বাদশা মিয়া বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে ধনী-দরিদ্রের বৈষম্য অনেকটাই কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চাঁদপুর,ঈদুল ফিতর,ঈদ উপহার,বিতরণ,বিএনপি নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত