ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, চালকদের দীর্ঘ লাইন

সিরাজগঞ্জে ফুয়েল কার্ড বিতরণ শুরু, চালকদের দীর্ঘ লাইন

সিরাজগঞ্জে জ্বালানি তেল সংগ্রহে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। এ কার্ড পেতে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যানবাহনের চালকদের ভিড় জমেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে বিআরটিএ অফিসে এ ফুয়েল কার্ড বিতরণ করা হচ্ছে।

মোটরসাইকেল চালকসহ অনেক চালক আক্ষেপ করে বলেন, জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিনভর বহু যানবাহনের চালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ফুয়েল কার্ডের জন্য। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তারা এ কার্ড সংগ্রহ করছেন।

এ বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিরাজগঞ্জের সহকারী পরিচালক নাঈম হোসেন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চালকদের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ কার্ড দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ থেকে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আগামী ৪ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নিজ জেলায় এ কার্যক্রম চালু করায় তেল সংগ্রহ স্বাভাবিক হবে বলে বিশিষ্টজনেরা অভিমত ব্যক্ত করেছেন।

চালকদের দীর্ঘ লাইন,ফুয়েল কার্ড বিতরণ,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত