ঢাকা শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মো. আবির হোসেন (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশু আবির হোসেন ওই বাড়ির গোলাম কিবরিয়ার ছেলে।

জানা গেছে, শিশু আবির বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল। বেশ কিছুক্ষণ সময় পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন পরিবারের সদস্যরা।

এ সময় তাদের ডাক-চিৎকারে বাড়ির লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবিরকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধুলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই শিশুটি মারা গেছে।

তিনি বলেন, যেসব পরিবারে ছোট শিশু রয়েছে এবং সাঁতার জানে না, সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকতে হবে।

চাঁদপুর,পানিতে ডুবে,শিশুর মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত