ঢাকা সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দর্শনায় সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

দর্শনায় সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখার অভিযোগে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম।

অভিযানে সজীব মোবাইল ঘর, নিরিবিলি ফুচকা হাউজ, ইয়াছিন ফ্যাশনসহ মোট‌ ৩টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা থানার পুলিশ সদস্যরা।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন আলম জানায়, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দর্শনা,দোকান খোলা,ব্যবসায়ী,জরিমানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত