ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

খামারির হাত-পা বেঁধে ৩টি গরু নিয়ে গেলো ডাকাতদল

খামারির হাত-পা বেঁধে ৩টি গরু নিয়ে গেলো ডাকাতদল

খামারির হাত-পা বেঁধে ও অস্ত্রের মুখে জিম্মি করে চট্টগ্রামের পটিয়ায় ৩টি গরু লুট করা হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পটিয়া পৌরসদরের ৪নং ওয়ার্ডের বাকখালী এলাকায় গাজী মো. মামুনের একটি খামারে এই দুর্ধর্ষ ঘটনা ঘটেছে।

এসময় খামারের দুইজন পার্টনারসহ ৪ জনের হাত-পা বেঁধে মারধর করা হয়।

তারা হলেন—খামারের পার্টনার মুজিবর রহমান (৪৮), তার স্ত্রী পারভীন আক্তার, ৬ বছরের ছেলে মো. তামিম ও পার্টনার মখসুদ্দুর রহমান (৬০)। পরে খামারের ৩টি গরু লুট করে একটি মিনি ট্রাকে করে নিয়ে যায়।

একই সময়ে একই এলাকার আবুল কাসেমের ঘরে ঢুকে স্টিল আলমিরা ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। সেখানেও ঘরের মালিক আবুল কাসেমকে হাত-পা বেঁধে মারধর করা হয়।

জানা গেছে, পৌরসদরের বাইপাসের পশ্চিম পাশে বাকখালী এলাকায় রয়েছে গাজী মামুনের যৌথ একটি গরুর খামার। খামারে পরিবার নিয়ে থাকেন মুজিবর রহমান।

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল খামারে প্রবেশ করে মুজিবর রহমানের পরিবারের সদস্য ও মখসুদ্দুর রহমানের হাত-পা বেঁধে ফিল্মি স্টাইলে ৩টি গরু লুট করে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

খামারের অংশীদার মুজিবর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি গ্রুপ খামারে প্রবেশ করে তাদের সকলের হাত-পা বেঁধে ৩টি গরু লুট করে নিয়ে যায়।

ডাকাতদল,৩টি গরু,খামারির হাত-পা বেঁধে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত