
‘তুমি নব নব রূপে এসো প্রাণে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য বাংলা নববর্ষ-১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা বের করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মো. আবু ছাইদ এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা বৈশাখী শোভাযাত্রা বের করে।
এদিন সকালে প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন অধ্যক্ষ মো. আবু ছাইদ।
সভায় সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম এর সঞ্চালনায় বক্তব্য দেন বিএম শাখার সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মো. মিজানুর রহমান, প্রভাষক মো. কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন ভোকেশনাল শাখার কো-অর্ডিনেটর মো. জহিরুল ইসলাম, মো. শাহজাহান মুন্সী, ধর্মীয় (সিনিয়র শিক্ষক) মো. মোঃ নাজমুস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।