ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিভাসুতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

সিভাসুতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এ বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যবাহী এ উৎসব পালিত হয়।

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার এবং পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ.কে.এম. সাইফুদ্দিন বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।

আলোচনা সভায় উপাচার্য বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি একসাথে কাজ করতে পারি, তাহলে আমাদের এই দেশ আগামী প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে।’

নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল নববর্ষের ব্যানার প্রদর্শন ও আপ্যায়ন।

সিভাসু,বাংলা নববর্ষ,চট্টগ্রাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত