
বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার জন্য একটি এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কমিটির অনুমোদন দেয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।
সদস্য হিসেবে রাখা হয়েছে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ হেলাল উদ্দীন টিপুকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রীড়া সংগঠক হাজি আবু আক্তার।
সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত এই কমিটির মাধ্যমে বোয়ালখালী উপজেলার ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।