ঢাকা বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বলাখালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

বলাখালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বলাখাল জেএন হাই স্কুল অ্যান্ড কারিগরি কলেজে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনাড়ম্বর পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার মুন্সি (ভুলু) এবং সদর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তৌহিদা বেগম, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এবং মোহাম্মদ মিজানুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগম। এ সময় আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক ফাহিমা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক রেবেকা সুলতানা ও শাহিনা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. তানভীর হোসেন এবং গীতা পাঠ করেন গৌরব চক্রবর্তী। পরে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক (ধর্মীয়) মাওলানা গিয়াস উদ্দিন।

সভায় পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মো. তানভীর হোসেন, মোহাম্মদ আল জুবায়ের, মো. মেহেদী হাসান, মো. ফাহাদ হোসেন ও তাহসিন মুন্সী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ প্রভাষক মো. ইমাম হোসাইন।

আলোচনা ও দোয়া শেষে অধ্যক্ষ এবং শিক্ষক-শিক্ষিকারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নাজমুস সাদাত, রনজিত পাল, মোখলেসুর রহমান, সহকারী শিক্ষক তপু রায়সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা।

বিদায় ও দোয়া অনুষ্ঠান,এসএসসি পরীক্ষার্থী,বলাখাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত