
চাঁদপুর জেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকালে প্রতিষ্ঠানের হলরুমে অনাড়ম্বর পরিবেশে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল জব্বার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ. কে. এম. জাহাঙ্গীর আলম।
সভায় সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য দেন অধ্যক্ষ মো. আবু ছাইদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. কামরুল হাসান। আলোচনায় অংশ নেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, অভিভাবক আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানা উল্ল্যাহ, বিএম শাখার সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ভোকেশনাল শাখার কো-অর্ডিনেটর মো. জহিরুল ইসলাম, মো. শাহজাহান মুন্সী, ধর্মীয় শিক্ষক মো. নাজমুস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।