ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ১৯৩ রাউন্ড গুলি উদ্ধার

হাজীগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে ১৯৩ রাউন্ড গুলি উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ঘর থেকে ১৯৩ রাউন্ড লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হাজীগঞ্জ পৌর ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকায় খেয়াঘাট সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় বাসিন্দা আমীর হোসেনের পরিত্যক্ত একটি সেমিপাকা টিনসেড ঘরের সঙ্গে সংযুক্ত একচালা টিনের ঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ঘরের ভেতরে ভাঙা খাটের নিচে পলিপ্যাকে মোড়ানো চারটি পৃথক বক্সে রাখা ১৯৩ রাউন্ড লং রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুল জব্বার বলেন, এ ঘটনায় হাজীগঞ্জ থানায় জিডি করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে সুনির্দিষ্টভাবে কারো সংশ্লিষ্টতা শনাক্ত হলে মামলা নেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গুলি উদ্ধার,১৯৩ রাউন্ড,পরিত্যক্ত ঘর,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত