ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চবি শারীরিক শিক্ষা বিভাগকে চাকসুর ক্রীড়া সামগ্রী প্রদান

চবি শারীরিক শিক্ষা বিভাগকে চাকসুর ক্রীড়া সামগ্রী প্রদান

‘আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-কে সামনে রেখে শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে প্রস্তুতির স্বার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যােগে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।

ক্রীড়া সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

উপাচার্য উপস্থিত ক্রীড়াবিদদের ক্রীড়া সামগ্রী তুলে দেন। তিনি উপস্থিত ক্রীড়াবিদদের স্বাগত জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা অব্যাহত রাখতে হবে। ক্রীড়া ও খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ গঠনে সহায়তা করে।

এসময় আরও উপস্থিত ছিলেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, চাকসুর সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান জালাল, অন্যান্য শিক্ষকবৃন্দ, ক্রীড়াবিদবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এতে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল ও অ্যাথলেটিক্স দলের প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ছিল।

চবি,শারীরিক শিক্ষা,চাকসু,ক্রীড়া সামগ্রী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত