ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে নারীদের সচেতনতায় উঠান বৈঠক

হাজীগঞ্জে নারীদের সচেতনতায় উঠান বৈঠক

হাজীগঞ্জ পৌরসভার উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এক সচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সরকার, এডিবি ও এএফডি’র সহায়তায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) অংশ হিসেবে জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে নারীদের সচেতনতা বৃদ্ধিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. আকবর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং বক্তব্য রাখেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, নিজ নিজ বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আশপাশের মানুষকে এ বিষয়ে সচেতন করা জরুরি। তারা জানান, পৌরসভা শিগগিরই এলাকায় পরিকল্পিত ড্রেন নির্মাণ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রকৌশলী আব্দুর রাজ্জাক ও উপ-প্রকৌশলী মাসুদ পারভেজ।

এছাড়াও ওয়ার্ড যুবদলের সভাপতি মো. ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক হাজী মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠক,নারীদের সচেতনতা,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত