ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

টেকনাফে আগুনে ১৫ বসতঘর ও ২ মন্দির ক্ষতিগ্রস্ত

টেকনাফে আগুনে ১৫ বসতঘর ও ২ মন্দির ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর ও দুটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাথ মোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং রাত ২টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। পরে ভোর ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট স্টেশনে ফিরে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে জেলে পাড়ার বিভিন্ন আয়তনের ১৫টি কাঁচা বসতঘর ও দুটি ছোট মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।

কক্সবাজার,টেকনাফ,অগ্নিকাণ্ড,বসতঘর,ক্ষতিগ্রস্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত