ঢাকা বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ২ কর্মীর মৃত্যু, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের ২ কর্মীর মৃত্যু, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)।

এ ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, নবীনগর উপজেলার রাধিকা-নবীনগর সড়কের নারুই এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় মোটরসাইকেলে থাকা পাঁচজনই সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানিয়েছেন, নিহতরা ছাত্রদলের কর্মী ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সিফাত জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের ভর্তি করা হয়েছে এবং বাকিরা আপাতত শঙ্কামুক্ত।

আহত ৩,২ কর্মীর মৃত্যু,ছাত্রদল,সড়ক দুর্ঘটনা,ব্রাহ্মণবাড়িয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত