ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) একাডেমিতে সবক প্রদান

হাজীগঞ্জে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) একাডেমিতে সবক প্রদান

‘পবিত্র কোরআনের শিক্ষাই প্রকৃত শিক্ষা’—এ আদর্শিক স্লোগানে চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ০৬ নং ওয়ার্ড হাজীগঞ্জ মডেল কলেজ সংলগ্ন উত্তর-পূর্ব মকিমাবাদ বিশ্বরোডের পাশে হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) একাডেমির শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান সু-শৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) অত্র প্রতিষ্ঠানের মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ ছালিম উল্ল্যাহ।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ নাসির উদ্দিন এবং মাওলানা আব্দুল্লাহ।

অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালকসহ শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে সবক প্রদান করেন। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অভিভাবকবৃন্দসহ উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের দুপুরের খাবারের প্যাকেট প্রদান করা হয় এবং আপ্যায়ন করা হয়।

সবক প্রদান,একাডেমি,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত