ঢাকা রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৫ হাজার টাকা

মুন্সীগঞ্জে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ৫ হাজার টাকা

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলার সদর হাসপাতাল সংলগ্ন মেডিস্টার, রেনেসা, সিটি ডায়াগনস্টিক, নিউ স্কয়ারসহ মোট ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিকালে এ অভিযান হয়।

উক্ত অভিযানে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স আছে কি না তা যাচাই করা হয়।

এর সাথে ল্যাবে কর্মরত টেকনিশিয়ান, এক্সরে মেশিন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিবর্গের যথাযথ লাইসেন্স রয়েছে কি না তা যাচাই করা হয়। একই সাথে ল্যাবে টেস্ট করার জন্য ব্যবহৃত বিভিন্ন রিয়েজেন্ট মেয়াদোত্তীর্ণ কি না তা যাচাই করা হয়।

তন্মধ্যে নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ব্যতীত ল্যাব ও এক্সরে কার্যক্রম পরিচালনার জন্য মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫০০০/- টাকা জরিমানা করা হয়।

জরিমানা ৫ হাজার টাকা,অভিযান,৮ ডায়াগনস্টিক সেন্টার,মুন্সীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত