ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ধান কাটতে বাধা দেওয়ায় সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে ধান কাটতে বাধা দেওয়ায় সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা বিলে ধান কাটায় বাধা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে রায়গঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন শেখ।

তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে ওই বিলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। এ জমি পরিত্যক্ত হওয়ায় সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত এবং এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ইতোমধ্যে আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছেন।

এ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী জোতদার গোলাম হোসেন গং ধান কাটতে বাধা দিচ্ছে এবং ভূমিহীনদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। এতে তারা আর্থিক ও মানসিক সংকটে পড়েছেন।

এ অবস্থায় তারা প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করা এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি রহমত আলী, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান, রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন,ধান কাটতে বাধা,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত