ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৪ বছরের শিশু পালাক্রমে ধর্ষণের শিকার

সিরাজগঞ্জে ৪ বছরের শিশু পালাক্রমে ধর্ষণের শিকার

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর এলাকায় ৪ বছরের শিশু পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে এ ঘটনা তদন্ত শুরু করেছে।

চৌহালী থানার ওসি মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত চর এলাকার রেহাইপুকুর গ্রামের স্কুল ছাত্র কাওসার (১০) ও রহিম (১২) নামের ২ শিশু একই এলাকার ৪ বছরের ওই শিশু কন্যাকে আতা ফল দেয়ার প্রলোভন দেখিয়ে আসছিল।

এ প্রলোভনে বৃহস্পতিবার সকালে ওই ২ শিশু তাকে গোয়াল ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এ সময় প্রতিবেশীরা শিশু কন্যাকে উদ্ধার করলেও তারা পালিয়ে যায় এবং ওইদিন তাকে টাঙ্গাইলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আপোষ মীমাংসার জন্য একটি পক্ষ চেষ্টা করছে। পরবর্তীতে এ ঘটনা ফাঁস হয়ে গেলে এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ উত্তেজনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন ওসি।

পালাক্রমে ধর্ষণের শিকার,৪ বছরের শিশু,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত