ঢাকা রোববার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত

চুয়েটে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এবং গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে চুয়েটের প্রশাসনিক ভবন-২ এর প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এবং টেকনোলজি ট্রান্সফার অফিসের এসপিএম অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

এ সময় উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

এ দিবস উপলক্ষ্যে একটি র‌্যালিও অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় প্রধানগণ, ইনস্টিটিউট প্রধানগণসহ শিক্ষক ও গবেষকরা অংশগ্রহণ করেন।

চুয়েট,বিশ্ব মেধাস্বত্ব দিবস,উদযাপন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত