ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

পটিয়ায় মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে মালিকের মৃত্যু

পটিয়ায় মুরগির ফার্মে বিদ্যুৎস্পৃষ্টে মালিকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় নিজের মুরগির ফার্মে লাইটের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মালিক রনি চৌধুরীর (৩৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি চৌধুরী উপজেলার করলডেঙ্গা আহলা দরবার শরীফ এলাকার নন্দীপাড়ার বাসিন্দা বুলবুল চৌধুরীর পুত্র।

পটিয়া হাসপাতাল সূত্র জানায়, মুরগির ফার্মের লাইটের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান রনি চৌধুরী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রনির প্রতিবেশী পরিমল দে জানান, ছোট পরিসরে একটি মুরগির ফার্ম পরিচালনা করতেন রনি চৌধুরী। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো ফার্মে যান তিনি। একপর্যায়ে আবহাওয়া অন্ধকার হয়ে আসায় লাইটের সুইচ দিতে গেলে বিদ্যুতের আঘাতে মাটিতে পড়ে যান। সুইচটি যে আগে থেকেই বিদ্যুতায়িত ছিল, তা তিনি জানতেন না।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, রনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

পটিয়া,মুরগির ফার্ম,বিদ্যুৎস্পৃষ্ট,মালিকের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত