
কক্সবাজারের উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম এম. আবদুল হাই-এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ।
দিনটি উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) মরহুমের হলদিয়াপালংস্থ মৌলভী বাড়িতে তার রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, মিলাদ মাহফিল আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা আবদুল হাই ২০১৪ সালের ২৯ এপ্রিল ভোর সাড়ে ৫টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।