ঢাকা শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ওয়ার্ল্ড ব্যাংক এবং হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবি উপাচার্য

ওয়ার্ল্ড ব্যাংক এবং হিট প্রজেক্টের প্রতিনিধি দলের সঙ্গে চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে আজ শনিবার (২ মে) বেলা ১২টায় উপাচার্য দপ্তরে ওয়ার্ল্ড ব্যাংক এবং হিট প্রজেক্টের প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে আগত প্রতিনিধি দল চবিতে চলমান তিনটি প্রজেক্টের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। উপাচার্য আগত প্রতিনিধি দলের সঙ্গে পরিচিত হন এবং পরিদর্শন করা প্রজেক্ট সম্পর্কে খোঁজখবর নেন।

আগত প্রতিনিধি দল প্রজেক্ট সম্পর্কে তাদের মতামত এবং কাজের অগ্রগতি সম্পর্কে বর্ণনা করেন। মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, তিনি কয়েকটি প্রজেক্টের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন। তারা চান গবেষণামূলক কাজ এবং ভালো ফলাফলের মাধ্যমে প্রজেক্টগুলো শেষ হোক। শুধুমাত্র বাহ্যিক অবকাঠামোর মাধ্যমে নয়, গবেষণার মাধ্যমে দৃশ্যমান ফলাফল আসুক, যার মাধ্যমে স্ব স্ব বিভাগ তথা পুরো বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।

তিনি বলেন, তারা প্রজেক্টগুলোর এসপিএম এবং এএসপিএম সদস্যদের নিয়ে বৈঠক করেছেন এবং যাবতীয় বিষয়ে খোঁজখবর নিয়েছেন। এছাড়া গবেষণা প্রজেক্টের নিয়ম মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মাননীয় উপাচার্য আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং উপহার প্রদান করেন।

আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র শিক্ষা বিশেষজ্ঞ টি. এম. আসাদুজ্জামান, সিনিয়র অর্থনীতিবিদ টবি লিনডেন, সিনিয়র পরামর্শক ড. মো. মাহমুদুল হক, হিট প্রজেক্টের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, উপপরিচালক মো. শহীদুল ইসলাম এবং চবি পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ-উল-আলম।

চবি উপাচার্য,প্রতিনিধি দল,হিট প্রজেক্ট,ওয়ার্ল্ড ব্যাংক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত