ঢাকা বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে শহরের মিশন রোডস্থ নিজস্ব কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, গত দেড় মাসে নদীতে ৩টি দুর্ঘটনা ঘটে। যা ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার কার্যক্রম করে। ফায়ার সার্ভিস ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। যে কোনো দুর্ঘটনা এড়াতে নিজেদের সচেতন হতে হবে।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, বিএফএম (এস)-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জোতিময় ভৌমিক, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম সরকার, চাঁদপুর সরকারী কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার।

শাহরাস্তি স্টেশন লিডার আবু হাসান খানের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার জুহানি আক্তার ও সানজিদা।

চাঁদপুর,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত