ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

নোয়াখালীতে রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

রামিসা ধর্ষণ, হত্যার বিচার ও শিশু ধর্ষণের বিপক্ষে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘নোয়াখালীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বিভিন্ন সামাজিক, উন্নয়ন ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

বক্তারা রামিসার বাবার সেই আক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সত্যিইতো দেশে কোনো বিচার নেই, এ পর্যন্ত কোনো ধর্ষণের রায় কার্যকরও হয়নি। ফলে অপরাধীরা অপরাধ করতে সাহস পাচ্ছে। তাই রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির জবানবন্দি থাকায় তাকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাই।

একই সঙ্গে শিশু ধর্ষণের বিপক্ষে সর্বস্তরের মানুষকে এক সঙ্গে প্রতিবাদ করারও দাবি জানান তারা।

নোয়াখালী,রামিসা ধর্ষণ,হত্যা,দাবি,বিক্ষোভ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত