ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

হাজীগঞ্জে ৩০৪২ পরিবারে ভিজিএফ চাল বিতরণ

হাজীগঞ্জে ৩০৪২ পরিবারে ভিজিএফ চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তার অংশ হিসেবে সরকারি নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্যবান্ধব ভিজিএফ কর্মসূচির আওতায় হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে তালিকাভুক্ত কার্ডধারীদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৫ মে) হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নে ৩ হাজার ৪২টি হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন হয়।

সরকারি সহায়তা পেয়ে তালিকাভুক্ত বয়স্ক নারী-পুরুষরা লাইনে দাঁড়িয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া বলেন, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াস, ইউনিয়ন পরিষদ সচিব ইউসুফ সরকার রুবেল, ইউপি সদস্য কামাল সর্দার, মিজানুর রহমানসহ অন্যান্যরা।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদের উপস্থিতিতে নির্দিষ্ট কার্ডধারীদের হাতে ভিজিএফ চাল তুলে দেওয়া হয়।

ভিজিএফ চাল বিতরণ,৩০৪২ পরিবার,হাজীগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত