ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাল বিতরণ

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাল বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১ হাজার ৫০০ গরিব, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের আক্তার মিয়া চেয়ারম্যান বাড়িতে ছয়ানি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল বোর্ডের সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতা কামাল উদ্দিন, ছাত্রদলের সভাপতি প্রার্থী আবু হামজাসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

চাল বিতরণ,শাহাদাতবার্ষিকী,জিয়াউর রহমান,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত