ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদের দ্বিতীয় দিনেও টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, ৫ কি.মি যানজট

ঈদের দ্বিতীয় দিনেও টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, ৫ কি.মি যানজট

ঈদের দ্বিতীয় দিনেও উত্তরাঞ্চলমুখী ঘরমুখো মানুষের নাড়ির টানে যাত্রা চোখে পড়ার মতো। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের বেশ চাপ রয়েছে। মহাসড়কের সদর উপজেলার রসুলপুর থেকে এলেঙ্গা-ভূঞাপুর লিংক রোড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে ধীরগতিতে যান চলাচল করতে দেখা যায়। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাস ও ব্যক্তিগত যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

যমুনা সেতু মহাসড়ক হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. শরীফ হোসেন জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে যাত্রী ওঠানামার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঈদের পরের দিনেও ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ অব্যাহত থাকায় গাড়ির গতি ধীর হয়ে পড়েছে।

তিনি আরও জানান, দ্রুত যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে।

৫ কি.মি যানজট,যানবাহনের চাপ,টাঙ্গাইল মহাসড়ক,ঈদের দ্বিতীয় দিন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত