ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঈদুল আজহা উপলক্ষে জলঢাকায় ৬৬৫ পরিবারে নগদ সহায়তা বিতরণ

ঈদুল আজহা উপলক্ষে জলঢাকায় ৬৬৫ পরিবারে নগদ সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর জলঢাকায় ৬৬৫টি দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদান হিসেবে জনপ্রতি ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ মে) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোখলেছুর রহমান মাস্টার, জেলা বিএনপির সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী, জামায়াতে ইসলামীর জেলা প্রচার সম্পাদক সাদের হোসেন এবং সাধারণ সম্পাদক মোয়ায়ম্মান আল হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী বলেন, “পবিত্র ঈদুল আজহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়—সরকার ও সংশ্লিষ্টরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

পরে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর অনুদানের অর্থ গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

নগদ সহায়তা বিতরণ,৬৬৫ পরিবার,জলঢাকা,ঈদুল আজহা উপলক্ষে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত