ঢাকা মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাইপ্রাসে ফুটবলে আলো ছড়াচ্ছেন বোয়ালখালীর ডেনিস উদ্দিন

সাইপ্রাসে ফুটবলে আলো ছড়াচ্ছেন বোয়ালখালীর ডেনিস উদ্দিন

চট্টগ্রামের বোয়ালখালীর আকুবদণ্ডী ক্রীড়া সমিতির সাবেক খেলোয়াড় ও সাইপ্রাস প্রবাসী মোহাম্মদ শিবলু হোসেনের পুত্র ডেনিস উদ্দিন সাইপ্রাসে ফুটবলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

বর্তমানে তিনি সাইপ্রাসের লিমাসল শহরে অবস্থিত Barcelona Football Club Youth Team-এর বয়সভিত্তিক দলে গোলকিপার হিসেবে খেলছেন।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী ডেনিস কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে একজন সম্ভাবনাময় গোলকিপার হিসেবে গড়ে তুলছেন। তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ ও সংশ্লিষ্টরা ভবিষ্যতে আরও বড় পর্যায়ে খেলার সম্ভাবনা দেখছেন।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের আশা, ডেনিস উদ্দিন একদিন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ অর্জন করে দেশ ও বোয়ালখালীর মুখ উজ্জ্বল করবেন।

বোয়ালখালীর ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে এই তরুণ ফুটবলারের জন্য রইল আন্তরিক শুভকামনা। তার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন পূরণ হোক—এটাই সবার প্রত্যাশা।

ডেনিস উদ্দিন,বোয়ালখালী,আলো ছড়াচ্ছেন,সাইপ্রাসে ফুটবল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত