ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মতলব উত্তরে ৪ ভিক্ষুককে পুনর্বাসনে বকনা বাছুর বিতরণ

মতলব উত্তরে ৪ ভিক্ষুককে পুনর্বাসনে বকনা বাছুর বিতরণ

জেলাধীন মতলব উত্তর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে চারজন ভিক্ষুকের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মতলব উত্তর উপজেলা সমাজসেবা কার্যালয় এ কার্যক্রম বাস্তবায়ন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

এসময় ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, সরকার ভিক্ষাবৃত্তি বন্ধে বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ দিয়েছে। এই বাছুর লালন-পালন করে তারা স্বাবলম্বী হবে, যাতে আর কারও কাছে হাত পাততে না হয়। এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে আজ চারজন ভিক্ষুকের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। তাদেরকে শর্ত দেওয়া হয়েছে, যাতে তারা আর ভিক্ষাবৃত্তি না করেন। এই বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে তারা স্বাবলম্বী হবেন।

বিতরণ,বকনা বাছুর,৪ ভিক্ষুককে পুনর্বাসন,মতলব উত্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত