ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে শ্রম আইন লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরে শ্রম আইন লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি. নং-বি-১৮৮৬ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, প্ল্যান্ট অপারেটর-সি, বিবিবি, বিউবো, খুলশী, চট্টগ্রাম-এর বিরুদ্ধে শ্রম আইন, ২০০৬ এর ১৮৭ ধারা লঙ্ঘন পূর্বক জারিকৃত বদলির আদেশ বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখা।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শহরের নতুন বাজারস্থ চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সভাপতি কামাল হোসাইন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল বাশার, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মো. রমজান আলী, ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক মো. সোহেল এবং যুব বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন।

এ সময় জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি. নং-বি-১৮৮৬ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. হাফিজুর রহমানের বিরুদ্ধে জারিকৃত বদলির আদেশ দ্রুত বাতিল করতে হবে।

মানববন্ধন,প্রতিবাদ,শ্রম আইন লঙ্ঘন,চাঁদপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত